মেহেরপুর প্রতিনিধি
সুবর্ণভূমি-
ছবি:
মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে আরিশা খাতুন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার করমদি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরিশা ওই গ্রামের রাকিবুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল আরিশা। একপর্যায়ে সবার অজান্তে সে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
স্বজনেরা শিশুটিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুবুর রহমান নয়ন জানান, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে।