যশোর, বাংলাদেশ || রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে ঐক্য পরিষদের প্যানেল বিজয়ী

খুলনা অফিস

প্রকাশ : রবিবার, ১৩ সেপ্টেম্বর,২০২৬, ০৪:৪১ পিএম
আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর,২০২৬, ০৫:২১ পিএম
খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে ঐক্য পরিষদের প্যানেল বিজয়ী

উৎসবমুখর পরিবেশে শনিবার খুলনা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মোল্লা খায়রুল ইসলামের নেতৃত্বাধীন সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ প্যানেল নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে। ভোট গ্রহণ শেষে গভীর রাতে ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফলে সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন মোল্লা খায়রুল ইসলাম। তিনি পেয়েছেন ১৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইমতিয়াজ হোসেন পিলু পেয়েছেন ৫৩ ভোট।

সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন এস এম মোয়াজ্জেম রশীদী দোজা, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শাহ্ আসিফ হোসেন রিংকু ও মো. জুলফিকার আলী খান জুলু।

অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে শেখ হেমায়েত উল্লাহ এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে কে এম আশরাফুল আলম নান্নু ও মো. বেলাল হোসেন নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন হাসান জাহাঙ্গীর মুকুল।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত ১৩ জন হলেন, শফিউল আলম সবুজ, মো. মাহমুদুল হক সেতু, এ জে এম অহিদুল ইসলাম সেলিম, মো. ইয়াসিন খান, মো. তরিকুল ইসলাম (১), মো. ইকরামুল কবির মিল্টন, মো. আজিজুর রহমান জুয়েল, মো. তরিকুল ইসলাম (২), এ কে এম শহিদুল ইসলাম, মেহেদি কবির, কাজী নূর মোহাম্মদ, মিজানুর রহমান ও মো. রেজানুল ইসলাম।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক (সংরক্ষিত) পদে নির্বাচিত হয়েছেন এমডি খায়রুল ইসলাম খান জনি ও মোহাম্মাদ আরিফুর রহমান।

এ ছাড়া নারী নির্বাহী সদস্য (সংরক্ষিত) পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আয়শা আক্তার শুকতারা ও খালেদা পারভীন।

এবারের খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে ভোটার ছিলেন ২২২ জন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খুলনা জেলা স্টেডিয়াম ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)