যশোর, বাংলাদেশ || রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কালিগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর,২০২৬, ০৯:৪৮ পিএম
আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর,২০২৬, ১০:২২ পিএম
কালিগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা এলাকার একটু পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দুপুর দুইটার দিকে আবুবক্কর শেখ নামে একজনের পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হচ্ছে সোনাতলা গ্রামের আজগার আলীর ছেলে আব্দুল্লাহ (৮) ও বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে ইকবাল হোসেন (৭)।

নিহতদের প্রতিবেশী ইশরাত আলী জানান, শিশু ইকবাল হোসেন সোনাতলা গ্রামে তার নানাবাড়িতে বেড়াতে এসেছিল।

শুক্রবার জুমার নামাজের সময় পরিবারের সদস্যরা নামাজ আদায় করতে গেলে ওই সময় শিশু ইকবাল ও আব্দুল্লাহ বাড়ির পাশের আবুবক্কর শেখের পুকুরের কাছে যায়।

একপর্যায়ে অসাবধানতাবশত তারা দু’জনই পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। বিষয়টি প্রথমে একই এলাকার আকবর গাজীর স্ত্রী নাহার বেগমের নজরে এলে তিনি স্থানীয়দের খবর দেন। পরে তারা পুকুর থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশান্ত কুমার ঘোষ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)