যশোর, বাংলাদেশ || রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রেসক্লাব যশোরের ভোট আজ, উৎসবমুখর পরিবেশ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর,২০২৬, ১২:০১ এ এম
আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর,২০২৬, ১১:০৭ এ এম
প্রেসক্লাব যশোরের ভোট আজ, উৎসবমুখর পরিবেশ

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে যশোরের সাংবাদিকদের পেশাদারত্ব, ঐক্য এবং ঐতিহ্যের সংগঠন ‘প্রেসক্লাব যশোর’-এর বহুল কাঙ্ক্ষিত দ্বি-বার্ষিক নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

প্রেসক্লাব যশোরের বিদায়ী কমিটির মেয়াদ শেষ হয় গত ৬ আগস্ট। কিন্তু তারা যথাসময়ে নির্বাচন দিতে ব্যর্থ হয়। এর প্রেক্ষিতে গড়ে ওঠা আন্দোলনের ফসল হিসেবে প্রেসক্লাব পরিচালনার জন্য ১৪ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নির্ধারিত ৪৫ দিনের মধ্যে এই কমিটি নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্বাচনের আগে শেষ ইভেন্ট হিসেবে গতকাল শুক্রবার সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে ইতিহাসের সর্বাধিক সংখ্যক সদস্য অংশ নেন।

প্রেসক্লাবের এবারের নির্বাচনে মোট ভোটার ১২১ জন। আজ সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে ক্লাব ভবনে। তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু জানিয়েছেন, সুষ্ঠু, সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য ইতিমধ্যে তাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এবারের নির্বাচনে সভাপতি পদে মুখোমুখি হয়েছেন ক্লাবের দুই সাবেক সভাপতি জাহিদ হাসান টুকুন ও ফকির শওকত। সাধারণ সম্পাদক পদে লড়ছেন তিনজন। তারা হলেন, ক্লাবের সাবেক সহ-সভাপতি নূর ইসলাম, ওহাবুজ্জামান ঝন্টু ও সাবেক যুগ্ম-সম্পাদক জুয়েল মৃধা।

নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের নির্বাচনে ১৫টি পদের বিপরীতে মোট ২১টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে একাধিক প্রার্থী না থাকায় ছয়টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। এর মধ্যে সহ-সভাপতির দুটি পদে আনোয়ারুল কবির নান্টু ও সরোয়ার হোসেন, যুগ্ম সম্পাদকের দুটি পদে কাজী আশরাফুল আজাদ ও ফিরোজ গাজী, কোষাধ্যক্ষ পদে জাহিদ আহমেদ লিটন এবং দপ্তর সম্পাদক পদে তহীদ মনি একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।

বাকি পদগুলোতে আজ শনিবার তাদের প্রতিনিধি নির্বাচন করবেন সদস্যরা। এর মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাইফুর রহমান সাইফ ও দেওয়ান মোর্শেদ আলম। কার্যনির্বাহী সদস্যর ছয়টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন আট প্রার্থী। তারা হলেন, তৌহিদ জামান, শহিদ জয়, রফিকুল ইসলাম, এসএম সোহেল, আব্দুল ওয়াহাব মুকুল, সফিক সায়ীদ, মুর্শিদুল আজিম হিরু ও গালিব হাসান পিল্টু।

এর আগে গত ৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা নেওয়া হয় এবং ৭ ও ৮ সেপ্টেম্বর যথাক্রমে যাচাই-বাছাই ও প্রত্যাহারের প্রক্রিয়া শেষ করে নির্বাচন পরিচালনা কমিটি। আজ উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী দুই বছরের জন্য ক্লাবের নতুন নেতৃত্ব নির্বাচন করবেন বলে সংশ্লিষ্টদের আশা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)