দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
পরিকল্পিত সন্ত্রাস ও চক্রান্তের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে দেবহাটা উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
দেবহাটা উপজেলা যুবদলের উদ্যোগে মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে সখীপুর বাজার কৃষি ব্যাংকের সামনে এসে শেষ হয়।
বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কামরুল, সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, আব্দুল্লাহ আলী রেজা, ওমর ফারুক রজিব, হোসেন আলী, গোলাম রসুল, শাহীন আলম, আশরাফুল ইসলাম, সোহাগ হোসেন, নাজমুল হুদা বাপ্পী, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।