যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রেসক্লাব যশোরের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর,২০২৬, ০৮:০৩ পিএম
প্রেসক্লাব যশোরের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

প্রেসক্লাব যশোরের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় ক্লাবের শহীদ সাংবাদিক শামছুর রহমান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন সভায় সভাপতিত্ব করেন।

সভায় ক্লাবের সদস্যদের কল্যাণ ও উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত নেওয়া হয়।

এর মধ্যে গত ২১ সেপ্টেম্বর আহ্বায়ক কমিটির সর্বশেষ সভার রেজুলেশন পাঠ ও অনুমোদনের বিষয়টি নিয়ে আলোচনা হয়। পরবর্তী সভায় রেজুলেশনটি উপস্থাপন করে অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সাংবাদিক কল্যাণ ফান্ডের পরিধি বাড়ানো, ক্লাব সদস্যদের মান-মর্যাদা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ধারাবাহিকভাবে সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রশিক্ষণের আয়োজন, প্রেসক্লাব যশোরের মূল ভবনের সামনের অংশের নির্মাণকাজ শুরুর উদ্যোগ এবং বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ের লক্ষ্যে ক্লাব ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনের বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া ক্লাব সদস্য ও তাদের পরিবারের সদস্যদের জন্য সময়োপযোগী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন, আগামী জানুয়ারির মধ্যে বার্ষিক বনভোজন, দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তিতে বার্ষিক সাধারণ সভার আয়োজন এবং ক্লাবের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।

অপসাংবাদিকতা রোধে ক্লাব কমিটির উদ্যোগ গ্রহণ এবং প্রেসক্লাবের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা হয় সভায়। এ ক্ষেত্রে সবার সহযোগিতা নেওয়ার সিদ্ধান্ত হয়।

সভায় প্রেসক্লাব যশোরের সদ্য সমাপ্ত দ্বিবার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত দুইজন সহসভাপতি ও দুইজন যুগ্ম সম্পাদকের জ্যেষ্ঠতা নির্ধারণ করা হয়।

এতে সংখ্যাধিক্য সদস্যের মতামতের ভিত্তিতে সরোয়ার হোসেনকে এক নম্বর সহসভাপতি এবং কাজী আশরাফুল আজাদকে এক নম্বর যুগ্ম সম্পাদক হিসেবে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হয়।

তবে সহসভাপতি আনোয়ারুল কবীর নান্টু নির্বাহী কমিটির সর্বাধিক সদস্যের এই মতামত গ্রহণ না করে প্রতিবাদস্বরূপ সভা থেকে ওয়াকআউট করেন।

সভায় আগামী এক বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন এবং নির্ধারিত লক্ষ্য অর্জনে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

পাশাপাশি গত সাধারণ সভার সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়ন, ক্লাব সদস্যদের জ্যেষ্ঠতাভিত্তিক রেজিস্টার প্রস্তুত, স্থায়ী সদস্যদের রেজিস্টার তৈরি এবং ক্লাবের প্রয়াত সদস্যদের নামসংবলিত অনার বোর্ড স্থাপনের বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া প্রেসক্লাব যশোর প্রতিষ্ঠায় যাদের অবদান রয়েছে, সেই সব জ্যেষ্ঠ ও প্রয়াত সাংবাদিকের নামসংবলিত একটি অনার বোর্ড তৈরি করে ক্লাবের দৃশ্যমান স্থানে স্থাপনের বিষয়েও আলোচনা করা হয়।

এসব সিদ্ধান্ত দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়।

সভায় সহসভাপতি আনোয়ারুল কবীর নান্টু, সরোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক কাজী আশরাফুল আজাদ ও ফিরোজ গাজী, কোষাধ্যক্ষ জাহিদ আহমেদ লিটন, দপ্তর সম্পাদক তহীদ মনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম এবং কার্যনির্বাহী সদস্য শহিদ জয়, রফিকুল ইসলাম, গালিব হাসান পিল্টু, মুর্শিদুল আজিম হিরু ও তৌহিদ জামান উপস্থিত ছিলেন।

সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নূর ইসলাম।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)