পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছা পৌরসভার মাসিক সভা ও জন্ম-মৃত্যু নিবন্ধন টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভা কার্যালয়ে পৃথকভাবে এ দুটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানআরা বিনতে আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা একরামুল হোসেন, বিদায়ী উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম, পৌর প্রকৌশলী নূর আহম্মেদ, সহকারী প্রকৌশলী লিংকন আলী, প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান ও হিসাবরক্ষক মৃণাল কান্তি সানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় পৌরসভার সার্বিক কার্যক্রম, নাগরিক সেবা, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। নাগরিকদের সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার পাশাপাশি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও গতিশীল ও নাগরিকবান্ধব করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে পাইকগাছা পৌরসভার বিদায়ী উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েবকে সংবর্ধনা দেওয়া হয়।