যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রায়পুর স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৩০ পিএম
রায়পুর স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ

যশোরের বাঘারপাড়ার রায়পুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইন্জিনিয়ার টিএস আইয়ুব।

বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমান।

রায়পুর স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ কামরুজ্জামান জামাত, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সালাম সৌদি, আনিসুর রহমান, নাজমুল আলম মামুন শের, গোলাম মোস্তফা সিকদার, রবিন অধিকারী, হারুন অর রশিদ, সেলিম রেজা, শাহিনুর রহমান, নেকবার হোসেন, তিতাস মোল্লা, এমএ মানিক প্রমুখ।

আলোচনা শেষে কবিতা আবৃত্তি, একক নৃত্য ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করে বাঘারপাড়া শিল্পকলা একাডেমির শিল্পীরা।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)