মাগুরা প্রতিনিধি
মাগুরায় অভিযান চালিয়ে ৮৬ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা ও নগদ ৯০ হাজার টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় সোহেল রানা (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে মাগুরা সদর উপজেলার ৪৭ নম্বর পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাগুরা-ধলহারা পাকা সড়কের উত্তর পাশে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সোহেল রানা মাগুরা সদর উপজেলার পুখরিয়া গ্রামের সাহেব আলী মোল্যার ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলাল হোসেনের নেতৃত্বে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাগুরা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।