যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নতুন নিকাহ রেজিস্ট্রার নিয়োগ বন্ধের দাবিতে ঝিনাইদহে স্মারকলিপি

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর,২০২৬, ০২:২৭ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর,২০২৬, ০৩:০২ পিএম
নতুন নিকাহ রেজিস্ট্রার নিয়োগ বন্ধের দাবিতে ঝিনাইদহে স্মারকলিপি

দেশের প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে নতুন করে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগ না দেওয়ার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন ঝিনাইদহের কাজিরা।

মঙ্গলবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিটি দেন তারা।

এ সময় বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ, ঝিনাইদহ জেলা শাখার সভাপতি আব্দুস সুবহান, সহসভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইসরাইল হোসেন, সদস্য সাইদুর রহমান, ওমর ফারুকসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

স্মারকলিপি প্রদান শেষে তারা বলেন, বর্তমানে একজন নিকাহ রেজিস্ট্রার মাসে গড়ে পাঁচ থেকে সাতটি বিয়ে নিবন্ধন করেন। এই সীমিত আয় দিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মিলিয়ে পরিবার-পরিজন নিয়ে সংসারের খরচ মেটানো কঠিন হয়ে পড়েছে।

তারা আরও বলেন, এর মধ্যে যদি প্রতিটি ইউনিয়নে নতুন করে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হয়, তাহলে বর্তমানে দায়িত্ব পালনরত নিকাহ রেজিস্ট্রাররা আর্থিক সংকটে পড়বেন। তাই সরকারের এমন সিদ্ধান্ত না নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)