যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় গ্রামীণ সড়ক নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর,২০২৬, ০২:৩১ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর,২০২৬, ০৩:০৪ পিএম
পাইকগাছায় গ্রামীণ সড়ক নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খুলনার পাইকগাছায় জিআইএস-ভিত্তিক 'গ্রামীণ সড়ক প্রণয়ন' বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরসিআইপি প্রকল্পের আওতায় 'গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ' শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী।

উপজেলা প্রকৌশলী এম আব্দুস সামাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজিইডি খুলনার নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম সরদার। কর্মশালায় মূল আলোচক হিসেবে বিষয়টির বিভিন্ন কারিগরি ও বাস্তবায়নমুখী দিক তুলে ধরেন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস স্পেশালিস্ট আদনান হোসেন।

উপজেলা এলজিইডির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় পাইকগাছা উপজেলার গ্রামীণ সড়ক অবকাঠামোর সার্বিক উন্নয়ন, কোর রোড নেটওয়ার্কের বিন্যাস, সড়কের অগ্রাধিকার নির্ধারণ এবং বিদ্যমান তথ্য যাচাই-বাছাই নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, সদস্যসচিব এস এম এমদাদুল হক, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষারকান্তি মন্ডল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাইদুর রহমান, সেক্রেটারি আলতাফ হোসেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি জি এম মিজানুর রহমান, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, কপিলমুনি প্রেসক্লাবের আহ্বায়ক এইচ এম সফিউল ইসলাম ও প্রেসক্লাব পাইকগাছার যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

এ সময় আরও বক্তব্য দেন উপজেলা উপ-সহকারী প্রকৌশলী সজল বিশ্বাস, জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান গাজী আব্দুস সালাম কেরু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ সরদার, জাহাঙ্গীর আলম সানা, সুকুমার রায়, পীযুষ কান্তি মন্ডল, আবুল হাসেম, খোরশেদ আলম, আজিজুল ইসলাম এবং সাংবাদিক ফরিজুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)