যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৮ অক্টোবর,২০২৬, ০৭:৪৭ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর,২০২৬, ০৯:৫১ পিএম
দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্নের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সরকারি পাইলট স্কুল অ্যান্ড কলেজ অডিটরিয়ামে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসেন।

উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আব্দুর রহমান শেখ, থানার ওসি মো. হাজিজুর রহমান, পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল সাহা, পূজা ফ্রন্টের সভাপতি বিশ্বজিৎ কর্মকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, শেখ শহিদ, আলমগীর হোসেন, সিনিয়র সাংবাদিক ওয়াজেদ খান ডবলু, কনক দে প্রমুখ।

আগামী ১৬ অক্টোবর থেকে ছয়দিনব্যাপী দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। চলতি বছর কেশবপুরে ১০২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)