যশোর, বাংলাদেশ || রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাংবাদিক মুসার মায়ের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ৯ অক্টোবর,২০২৬, ১০:৪৬ পিএম
আপডেট : শনিবার, ১০ অক্টোবর,২০২৬, ১২:১৮ এ এম
সাংবাদিক মুসার মায়ের ইন্তেকাল

দৈনিক লোকসমাজের জ্যেষ্ঠ সাংবাদিক এবং প্রেসক্লাব যশোর ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য মীর মঈন হোসেন মুসার মা শামছুন্নাহার (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে যশোরের শংকরপুরে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন শামছুন্নাহার।

পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি চার ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (১০ অক্টোবর) বাদ আছর শংকরপুর বটতলা জামে মসজিদের সামনে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

পরে বটতলা মসজিদ-সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে।

মীর মঈন হোসেন মুসার মায়ের মৃত্যুতে তাদের বাড়িতে যান লোকসমাজের প্রকাশক শান্তুনু ইসলাম সুমিত, ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু। তারা মনহুমার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এদিকে, সুবর্ণভূমির সম্পাদক-প্রকাশক এজাজ উদ্দিন টিপু, প্রধান সম্পাদক আহসান কবীর, বার্তা প্রধান সরোয়ার হোসেনসহ সুবর্ণভূমি পরিবারের পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)