যশোর, বাংলাদেশ || রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে মোটরভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর,২০২৬, ০৯:৪১ পিএম
আপডেট : শনিবার, ১০ অক্টোবর,২০২৬, ১০:০৪ পিএম
যশোরে মোটরভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

মোটরভ্যানের ধাক্কায় সাজিদ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার রাত পৌনে আটটার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

সাজিদ যশোর সদর উপজেলার কচুয়া গ্রামের আনসার আলীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে সাজিদ নিজ বাড়ির সামনে রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি মোটরভ্যান ধাক্কা দিলে সে রাস্তার ওপর ছিটকে পড়ে। এরপর ভ্যানটির চাকা শিশুটির পেটের ওপর দিয়ে চলে যায়।

আশঙ্কাজনক অবস্থায় পরিবারের লোকজন তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সন্ধ্যা ছয়টার দিকে হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক রেজওয়ানুল হক সাজিদকে মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালে শিশু সার্জারি ইন্টার্ন চিকিৎসক রেজওয়ান জানান, শিশুটির অবস্থা খুব খারাপ ছিল। পেটের উপর চাকা উঠে যাওয়ায় শিশুর নাড়ির পেঁচিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

কোতোয়ালি থানা পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)