সুবর্ণভূমি ডেস্ক
দৈনিক লোকসমাজের জ্যেষ্ঠ সাংবাদিক, প্রেসক্লাব যশোর ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য মীর মঈন হোসেন মুসার মা শামছুন্নাহার বেগম (৭৫) ইন্তিকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে যশোর শহরের শংকরপুরে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি চার ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার বাদ জোহর শংকরপুর বটতলা জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার জানাজা হয়। পরে বটতলা মসজিদসংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে, সাংবাদিক মীর মঈন হোসেন মুসার মায়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের পক্ষ থেকে শোক জানিয়েছেন সংগঠনের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক নূর ইসলাম। এক শোক বিবৃতিতে নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।