যশোর, বাংলাদেশ || সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাঘারপাড়ায় সার ডিলার নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ বিএনপির

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১১ অক্টোবর,২০২৬, ০৯:৪৯ পিএম
বাঘারপাড়ায় সার ডিলার নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ বিএনপির

যশোরের বাঘারপাড়ায় সার ডিলার নিয়োগে পক্ষপাতিত্ব ও অনিয়মের অভিযোগ তুলেছে উপজেলা বিএনপির একাংশ। এ ঘটনায় তদন্ত করে নিয়োগ তালিকা বাতিল এবং আবার তালিকা চূড়ান্ত করার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকালে বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি স্বাক্ষরিত স্মারকলিপির একটি অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে জমা দেয় বিএনপির একটি প্রতিনিধি দল। স্মারকলিপির অনুলিপি কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দপ্তরেও পাঠানো হয়েছে।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় একজন করে সার ডিলার নিয়োগের ক্ষেত্রে পক্ষপাতিত্ব করা হয়েছে। উপজেলা বিএনপিকে পাশ কাটিয়ে ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী এবং একাধিক মামলার আসামিদেরও তালিকাভুক্ত করা হয়েছে। প্রভাবশালী মহলের সুপারিশ ও অর্থের বিনিময়ে এসব অনিয়ম হয়েছে বলে অভিযোগকারীদের দাবি।

স্মারকলিপিতে জহুরপুর ইউনিয়নে মেসার্স কাজী এন্টারপ্রাইজের শিমুল হোসেন এবং বন্দবিলা ইউনিয়নে মেসার্স রুনা এন্টারপ্রাইজের আজিজুর রহমানের সার ডিলার হিসেবে নিয়োগ নিয়ে আপত্তি জানানো হয়েছে। জেলা প্রশাসকের সুপারিশে অযোগ্য ব্যক্তিদের তালিকাভুক্ত করা হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারীরা।

এ ছাড়া ধলগ্রাম ইউনিয়নের ধলগ্রাম বাজারের মেসার্স ফারুক ট্রেডার্সের সোহেল রানা ফারুককে ডিলার হিসেবে তালিকাভুক্ত করার বিষয়েও আপত্তি তোলা হয়েছে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং তার নিয়োগের ক্ষেত্রে নীতিমালা অনুসরণ করা হয়নি বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

দোহাকুলা ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারের মেসার্স ভাই ভাই ট্রেডার্সের আব্দুর রশিদের নিয়োগ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। অভিযোগকারীদের দাবি, বিএনপির দুর্দিনে তিনি দলের সঙ্গে ছিলেন না।

দরাজহাট ইউনিয়নের হাবুল্যা বাজারের ফয়সাল এন্টারপ্রাইজের ফয়সাল জামালের নাম সার ডিলার নিয়োগের তালিকায় রয়েছে। তিনি ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী এবং টিসিবির ডিলার ছিলেন বলে অভিযোগ করে স্মারকলিপিতে তার সার ডিলারশিপ পাওয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

অন্যদিকে, বাসুয়াড়ি ইউনিয়নের চাড়াভিটা বাজারের মেসার্স হাবিবুর ট্রেডার্সের হাবিবুর রহমানের বিরুদ্ধে একাধিক প্রতারণা মামলায় আসামি থাকার অভিযোগ আনা হয়েছে। এ অবস্থায় তাকে সরকারি সার ডিলার নিয়োগ দেওয়ার বিষয়টি তদন্তের দাবি জানানো হয়েছে। অভিযোগকারীদের দাবি, হাবিবুরের নিজস্ব কোনো গুদাম নেই; অন্যের ব্যবসাপ্রতিষ্ঠানকে গুদাম হিসেবে দেখিয়ে তিনি ডিলারশিপ পেয়েছেন। ফৌজদারি মামলা চলমান থাকলে সরকারি ডিলারশিপ পাওয়ার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখার দাবি জানানো হয়েছে।

এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। পরে উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল করেন উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমান, পৌর সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, উপজেলা সহসভাপতি অনিচুর রহমান, রায়পুর ইউনিয়ন সভাপতি আব্দুস সালাম সৌদি, নারিকেলবাড়িয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শিকদার, ধলগ্রাম ইউনিয়ন সভাপতি খয়বার হোসেন মোল্লা, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক এমএ মানিক এবং বিএনপি নেতা হারুনর রশিদ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সার মনিটরিং কমিটির সভাপতি ভুপালী সরকার সাংবাদিকদের বলেন, ‘আমি ডিসি স্যারের মিটিংয়ে ছিলাম। তবে সার ডিলার নিয়োগসংক্রান্ত একটি অভিযোগপত্রের অনুলিপি আমার দপ্তরে দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘ডিসি স্যারের নির্দেশ পেলে এ বিষয়ে তদন্ত করে দেখা হবে। কাগজপত্রে অসঙ্গতি বা ত্রুটি থাকলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)