যশোর, বাংলাদেশ || শনিবার, ১০ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনায় অধ্যাপক হাফিজুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

খুলনা অফিস

প্রকাশ : শুক্রবার, ৯ অক্টোবর,২০২৬, ০৭:০৯ পিএম
আপডেট : শুক্রবার, ৯ অক্টোবর,২০২৬, ০৮:৪৪ পিএম
খুলনায় অধ্যাপক হাফিজুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

অধ্যাপক কাজী হাফিজুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার পরিবারের পক্ষ থেকে কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

জুমা বাদ স্থানীয় ওমর ফারুক জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে এলাকার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এ সময় মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। তিনি খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও দৈনিক সুবর্ণভূমির খুলনা অফিসের প্রধান জিয়াউস সাদাতের পিতা।

কর্মময় জীবনে তিনি নড়াইল ভিক্টোরিয়া কলেজ,গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজ, খুলনা আযম খান কমার্স কলেজ, বিএল কলেজ,এইচএস টিটি আই ও যশোর এমএম কলেজে হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি যশোর শিক্ষা বোর্ড, রাজশাহী শিক্ষা বোর্ড, ঢাকা শিক্ষা বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষক ও প্রধান পরীক্ষক (হেড এক্সামিনার) হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

তিনি উৎপাদন ব্যয় হিসাবশাস্ত্র গ্রন্থের প্রণেতা। হিসাববিজ্ঞানের উপর তার একাধিক গবেষণা এবং জার্নাল প্রকাশিত হয়েছে।

২০১০ সালের ১১ অক্টোবর তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যুবরণ করেন। পরদিন খুলনা বসুপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)