যশোর থেকে প্রকাশিত দৈনিক সুবর্ণভূমি পত্রিকাটি দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে জেনে আমি আনন্দিত। এই আনন্দঘন মুহূর্তে পত্রিকার প্রকাশক, সম্পাদক, সাংবাদিক, কর্মচারী, পাঠক ও শুভানুধ্যায়ী—সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ‘পরিবর্তনের দৈনিক’ স্লোগানকে ধারণ করে সুবর্ণভূমি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে পাঠকের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
বাংলাদেশের কৃষি, ব্যবসা-বাণিজ্য ও সংস্কৃতির এক ঐতিহ্যবাহী জনপদ যশোর। দৈনিক সুবর্ণভূমি এই অঞ্চলের মানুষের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি জাতীয় উন্নয়নে গঠনমূলক ভূমিকা রেখে চলেছে। আমি বিশ্বাস করি, পত্রিকাটি সততার নীতি, মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাই গণঅভ্যুত্থানের বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার আকাঙ্ক্ষা ধারণ করে জনগণের প্রত্যাশিত বাংলাদেশ বির্নিমাণে সর্বদা সচেষ্ট থাকবে।
আমি সুবর্ণভূমি পত্রিকার উত্তরোত্তর সাফল্য, নিরবচ্ছিন্ন পথচলা এবং সমৃদ্ধি কামনা করছি।
আল্লাহ হাফেজ,
বাংলাদেশ জিন্দাবাদ।
অনিন্দ্য ইসলাম অমিত, এমপি
প্রতিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার