যশোর, বাংলাদেশ || রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ৯ অক্টোবর,২০২৬, ০৭:১১ পিএম
আপডেট : শুক্রবার, ৯ অক্টোবর,২০২৬, ০৮:৪৭ পিএম
সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সাতক্ষীরার আবেদনকারী সাংবাদিকদের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তির আর্থিক ও চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে চিকিৎসা সহায়তা ও আর্থিক অসচ্ছলতা বিবেচনায় ১৭ জন সাংবাদিকের হাতে মোট সাত লাখ ৯০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম মইনুল ইসলাম মইন। জেলা তথ্য অফিসের কর্মকর্তা জহিরুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পরিচালক (প্রশাসন ও অর্থ) এ বি এম রফিকুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাতক্ষীরা জেলা যাচাই-বাছাই কমিটির সদস্য ও সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, নাগরিক নেতা আবুল কালাম বাবলা, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল বারী।

বক্তারা বলেন, সরকার সাংবাদিকদের কল্যাণে নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে। সাংবাদিকেরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

তারা বলেন, সাংবাদিকেরা সমাজের আয়না ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনি অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)