যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গাংনীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর,২০২৬, ০১:৪১ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর,২০২৬, ০২:৪৬ পিএম
গাংনীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

মেহেরপুরের গাংনীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুস শুকুর (৫৬) নামে একজন ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ছাতিয়ান ব্রিক ফিল্ডের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস শুকুর গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামের মৃত মনিরুদ্দিন মালিথার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ভ্যান নিয়ে মহাসড়ক পার হওয়ার সময় কুষ্টিয়ার দিক থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন ভ্যানচালক আব্দুস শুকুর।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বামন্দী আল-ফালাহ ক্লিনিকে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তবে হাসপাতালে পৌঁছানোর আগেই কুষ্টিয়ার মিরপুর উপজেলার মশান বাজার এলাকায় তার মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)