যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে অভয়নগরে র‍্যালি ও মহড়া

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর,২০২৬, ০৪:১৭ পিএম
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে অভয়নগরে র‍্যালি ও মহড়া

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের অভয়নগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু, নওয়াপাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজ কুমার পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ সাহা।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, বিআরডিবি কর্মকর্তা দেবাশীষ দাশ, নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শরিফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং ফায়ার সার্ভিসের একটি চৌকস দল।

র‍্যালি ও আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের সদস্যদের অংশগ্রহণে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ড মোকাবিলায় একটি বিশেষ সচেতনতামূলক মহড়া প্রদর্শিত হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)