যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে রোড ডিভাইডারে কৃষ্ণচূড়া রোপণ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর,২০২৬, ০৬:৫৭ পিএম
আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর,২০২৬, ০৭:৫৮ পিএম
যশোরে রোড ডিভাইডারে কৃষ্ণচূড়া রোপণ

যশোর সিটি বয়েজ অর্গানাইজেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়।

যশোর-খুলনা মহাসড়কের বকচর রোড ডিভাইডারে অর্ধশত কৃষ্ণচূড়া বৃক্ষরোপণের উদ্বোধন করেন কবি ও সাংবাদিক গোলাম মোস্তফা মুন্না।

বৃক্ষরোপণের আগে সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম সুমন। এসময় বিশেষ অতিথি ছিলেন, কবি এডিএম রতন।

বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শামীম হোসেন, মুক্তার হোসেন পলাশ, পারভীন হাওলাদার, আল-আমিন হোসেন, আমিন রেজা রাহাত,মিজানুর রহমান (মিজান), নুর ইসলাম (তুষার), রায়হান রাব্বি আভি, অনিক হাসান, আক্তার হোসেন (বাদশা), মারুফ হোসেন, মাহবুবুর রহমান, শাফিন আহমেদ, রাহিম হোসেন, হৃদয় হোসেন, ইমন হোসেন (জুনিয়র) প্রমুখ।

প্রসঙ্গত, যশোর শহরের সিটি কলেজপাড়ার যুবকদের নিয়ে গঠিত সিটি বয়েজ অর্গানাইজেশন। প্রতিমাসে নিজেরা অর্থ দিয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজ করে আসছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)