যশোর, বাংলাদেশ || শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে ডেন্টাল ওয়ার্ল্ডের যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ২৪ অক্টোবর,২০২৬, ০৮:৫১ পিএম
আপডেট : শনিবার, ২৪ অক্টোবর,২০২৬, ০৯:৫৬ পিএম
যশোরে ডেন্টাল ওয়ার্ল্ডের যাত্রা শুরু

আধুনিক ও মানসম্মত দন্তচিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে যশোরে ‘ডেন্টাল ওয়ার্ল্ড’ নামে একটি প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছে।

শনিবার বিকেল ৫টায় যশোর শহরের মুজিব সড়কে রোটারি হেলথ সেন্টারে প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন যশোর ইনস্টিটিউটের সভাপতি এজেডএম সালেক, রোটারি হেলথ সেন্টারের পরিচালক শওকত আলী।

ডেন্টাল ওয়ার্ল্ডে দন্তচিকিৎসা সেবা দেবেন অভিজ্ঞ দন্তচিকিৎসক ফাহমিদা দিলশাদ ফারাহ ও নোশিন দুরদানা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ ডা. শাফায়েত আখতার ফুয়াদ, ডা. তানভীর হায়দার তমাল, শিশুরোগ বিশেষজ্ঞ জাহিদুর রহমান, ব্যবসায়ী শাহিনুর রহমান তপু, হাসিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা ডেন্টাল ওয়ার্ল্ডের সাফল্য কামনা, একইসঙ্গে যশোরের মানুষের জন্য মানসম্মত দন্তচিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)