যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে এনসিপি নেত্রীর চাচার বাড়িতে বোমা হামলার অভিযোগ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ২৭ অক্টোবর,২০২৬, ০১:০১ পিএম
যশোরে এনসিপি নেত্রীর চাচার বাড়িতে বোমা হামলার অভিযোগ

যশোরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী উম্মে সাদিয়ার চাচার বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত মধ্যরাতে শহরের খড়কি এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

উম্মে সাদিয়া এনসিপি যশোর জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক এবং শাপলা চত্বর ট্রাজেডিতে নিহত শহীদ নানু হুজুরের মেয়ে।

উম্মে সাদিয়া জানান, মধ্যরাতে দুর্বৃত্তরা তার চাচা আব্দুল বাছিত বারী মোল্লার বাড়িতে বোমা হামলা চালায়। বোমার আঘাতে একটি ঘরের জানালা ভেঙে স্প্রিন্টার ভেতরে ঢুকে পড়ে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

সাদিয়া বলেন, 'রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে আমাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল। এ ছাড়া আমার চাচা মাদক নির্মূল কমিটির সদস্য হওয়ায় স্থানীয় মাদক ব্যবসায়ীরাও আমাদের ওপর ক্ষিপ্ত ছিল। তবে ঠিক কে বা কারা এই হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত নয়।'

তিনি আরও জানান, দলীয় কিছু বিষয় নিয়ে কয়েকজনের সঙ্গে তার বিরোধ তৈরি হয়েছিল। এ নিয়ে তিনি কেন্দ্রীয় কমিটিতে একটি লিখিত অভিযোগও জমা দেন। এরপরই তাকে বাড়ি ছাড়ার হুমকি দেওয়া হয়। এ নিয়ে মানসিক চাপে থাকা সাদিয়া সোমবার রাতে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এর ২০ মিনিট পরই এই হামলা ঘটে বলে জানান তিনি। বর্তমানে তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

ভুক্তভোগী আব্দুল বাছিত বারী মোল্লা বলেন, 'রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে এই হামলা হয়। বিকট শব্দে বোমা বিস্ফোরিত হলে পরিবারের সবাই আতঙ্কিত হয়ে পড়েন। হামলায় একটি ঘরের জানালা ভেঙে গেছে। পরে পুলিশ এসে আলামত সংগ্রহ করেছে।'

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'রাত আনুমানিক দেড়টার দিকে খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্ত করেছে। বিস্ফোরণে কেউ হতাহত হননি।'

ওসি আরও জানান, ঘটনাস্থলে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় তাৎক্ষণিকভাবে হামলাকারীদের শনাক্ত করা যায়নি। তবে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)