যশোর, বাংলাদেশ || বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জমি নিয়ে বিরোধের জের...

শালিখায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, আটক দুই

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৭ অক্টোবর,২০২৬, ০২:১৫ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর,২০২৬, ০৪:১৭ পিএম
শালিখায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, আটক দুই

মাগুরার শালিখা উপজেলায় পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মাসুদ রানা (৪২) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ভাই ও ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

উপজেলার তালখড়ি ইউনিয়নের নাঘোসা গ্রামে আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই নারীকে আটক করেছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বসতভিটার জমি নিয়ে আজ সকালে মাসুদ রানার সঙ্গে তার বড় ভাই সিদ্দিকের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। সিদ্দিকের শ্বশুরবাড়ি একই গ্রামে হওয়ায় খবর পেয়ে তার শ্বশুর নূর আলী (৬০) ও চাচা শ্বশুর আখের আলী (৫৫) দ্রুত ঘটনাস্থলে আসেন।

একপর্যায়ে সিদ্দিকের স্ত্রী কাকলি (৩৫), মাসুদ রানার ছোট ভাইয়ের স্ত্রী সেতু (২৫), শ্বশুর নূর আলী ও চাচা শ্বশুর আখের আলীর বিরুদ্ধে বাঁশের লাঠি ও গাছের ডাল দিয়ে মাসুদ রানাকে এলোপাতাড়ি মারধরের অভিযোগ ওঠে। মারাত্মক আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় মাসুদ রানার স্ত্রী ও আশপাশের লোকজন তাকে রক্ষা করতে এগিয়ে এলে তারাও আহত হন।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত মাসুদ রানাকে উদ্ধার করে নাঘোসা বাজারের একটি ফার্মেসিতে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের বাড়ি ঘেরাও করে দুই নারীকে একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে শালিখা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দুই নারীকে আটক করে হেফাজতে নেয়।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাঘোসা গ্রামে এক ভাইয়ের হাতে অপর ভাই নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই নারীকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)