যশোর, বাংলাদেশ || বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় সাবেক সচিব আক্রান্ত

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২৮ অক্টোবর,২০২৬, ০২:৪৮ পিএম
আপডেট : বুধবার, ২৮ অক্টোবর,২০২৬, ০৪:২৯ পিএম
মাগুরায় সাবেক সচিব আক্রান্ত

মাগুরা শহরের কলেজপাড়া এলাকায় রাস্তা আটকে মোটরসাইকেল রাখার প্রতিবাদ করায় অবসরপ্রাপ্ত সচিব ও কুষ্টিয়ার সাবেক জেলা প্রশাসক মো. আবুল খায়েরের (৭৭) ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার গাড়িচালক কামাল হোসেনও আহত হয়েছেন।

এ ঘটনায় উন্মেষ (৪০) নামে এক ব্যক্তিকে প্রধান আসামি করে মাগুরা সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে মাগুরা শহরের কলেজপাড়ায় সোনালী ব্যাংকের বিপরীত পাশে তিন নম্বর প্রাইমারি স্কুলের গলির ভেতর ভুক্তভোগীর বসতবাড়ির সামনে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. আবুল খায়ের অভিযোগে উল্লেখ করেন, ঘটনার দিন সকালে তিনি ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন। বেলা সাড়ে ১১টার দিকে সমাজসেবা অফিসে দাপ্তরিক কাজের জন্য গাড়ি নিয়ে বের হওয়ার সময় রাস্তার ওপর রাখা একটি মোটরসাইকেল সরানো নিয়ে অভিযুক্তের সাথে তার কথা-কাটাকাটি হয়।

পরবর্তীতে দুপুর ১টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার সময় তিনি দেখেন, অভিযুক্ত ব্যক্তি আবারও তার মোটরসাইকেলটি দিয়ে রাস্তা বন্ধ করে রেখেছেন। গাড়ি সরাতে বললে উন্মেষ চড়াও হন। একপর্যায়ে গাড়িটি বাসার গেটের কাছে গেলে আসামি তাকে জানালার গ্লাস খুলতে বলেন। কথা বলার জন্য গ্লাস নামাতেই আসামি তাকে ঘুসি মারেন এবং একটি ইট দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করেন। এতে তার ডান চোখের ওপরে কেটে গিয়ে রক্তক্ষরণ হয়।

এ সময় তাকে বাঁচাতে গাড়ির চালক কামাল হোসেন (৪২), কেয়ারটেকার আলীউল ইসলামসহ (৩৫) গাড়িতে থাকা অন্য আরোহীরা এগিয়ে এলে আসামি তাদের ওপরও ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে চালক কামাল হোসেন আহত হন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামিরা তাকে হত্যার হুমকি দিয়ে চলে যান। আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফারুক আহমেদ জানান, ঘটনার ব্যাপারে একটি লিখিত এজাহার পাওয়া গেছে। স্থানীয় কিছু ব্যক্তির মধ্যস্থতায় আগামী দুই দিনের মধ্যে বিষয়টি আপস-মীমাংসা না হলে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

অন্যদিকে, অভিযুক্ত উন্মেষ হামলার বিষয়টি অস্বীকার করে জানান, প্রতিবেশী আবুল খায়ের তাকে এবং তার বাবাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)