স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সাবেক চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যার পর যশোর শহর থেকে তাকে আটক করা হয়।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন এ খবর নিশ্চিত করেছেন।
আটক আলমগীর হোসেন ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তিনি ফতেপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব বিস্তার এবং বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর নির্যাতনে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এছাড়া যশোর জেলা আওয়ামী লীগের নেতা শাহীন চাকলাদারের রাজনৈতিক প্রভাব বলয়ে সক্রিয় ছিলেন তিনি। ফন্টু চাকলাদারের সঙ্গেও ব্যবসায়িক অংশীদারত্ব ছিল আলমগীরের।
পুলিশ জানায়, নাশকতার সাথে জড়িত থাকার অভিযোগে যশোর জেলা ডিবি ও কোতোয়ালি থানা পুলিশের যৌথ অভিযানে আলমগীর হোসেনকে আটক করা হয়েছে। এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।