যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি নবায়নের নির্দেশনা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ২৭ অক্টোবর,২০২৬, ১১:০০ পিএম
শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি নবায়নের নির্দেশনা

যশোর শিক্ষা বোর্ডের সকল প্রতিষ্ঠানের স্বীকৃতি, বিষয় ও বিভাগের স্বীকৃতি নবায়নের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানের, বিষয় ও বিভাগের স্বীকৃতির মেয়াদ থাকাসাপেক্ষে একাদশ শ্রেণিতে ছাত্র-ছাত্রীদের নিবন্ধন প্রদান করা হবে। বোর্ডের সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

যশোর বোর্ডের আওতায় ৫৭৬ কলেজ, দুই হাজার ৫৭১ মাধ্যমিক স্কুল রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে যাদের প্রতিষ্ঠানের স্বীকৃতি, বিষয় ও বিভাগের স্বীকৃতি নেই, তাদের জরুরি ভিত্তিতে নবায়ন করতে অনুরোধ করা হয়েছে।

চৌগাছা এবিসিডি কলেজের অধ্যক্ষ রেজাউল করিম বলেন, ‘এবিসিডি কলেজের ২০২৭ সাল পর্যন্ত স্বীকৃতি নবায়ন করা আছে। ২০২৪ সালে নবায়নের আবেদন করলে বোর্ড কর্তৃপক্ষ তিন বছরের জন্য নবায়ন দিয়েছিলেন। ২০২৭ সালে মেয়াদ শেষ হওয়ার আগেই নবায়ন করবো।’

যশোর সদরের তালবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন বলেন, ২০২৬ সালে আমাদের প্রতিষ্ঠানে মানবিকের জন্য তিন বছর, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের একবছরের স্বীকৃতি নবায়নের অনুমোদন পাওয়া গেছে। ভর্তিসাপেক্ষে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে পরবর্তী বছরের নবায়ন দেওয়া হবে বলে বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে।

যশোর সম্মিলিনী ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক মিহিরকান্তি সরকার বলেন, যশোর সম্মিলিনী ইনস্টিটিউশন কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান। এটার স্বীকৃতি স্থায়ী। এখানে স্বীকৃতির নবায়নের প্রয়োজন হয় না। তবে প্রতিবছর অথবা দুই তিন বছর করে স্বীকৃতি সংরক্ষণের আবেদন করতে হয়। যার ২০২৫ সাল পর্যন্ত মেয়াদ ছিল। দ্রুত স্বীকৃতি সংরক্ষণের জন্য আবেদন করা হবে।’

যশোর বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের (আবা.) প্রধান শিক্ষক এসএম রবিউল আলম জানান, তার প্রতিষ্ঠানে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্বীকৃতি নবায়ন আছে। স্বীকৃতির মেয়াদ শেষ হওয়ার পরও যারা নবায়নের জন্য আবেদন করেননি, তাদের জন্য বোর্ড থেকে নির্দেশনা দিয়েছে। যাদের প্রতিষ্ঠানের স্বীকৃতি নেই তাদের দ্রুত আবেদন করতে হবে।

যশোর বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. কবুয়াত আলী বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানের, বিষয় ও বিভাগের স্বীকৃতির মেয়াদ থাকাসাপেক্ষে একাদশ শ্রেণিতে ছাত্র-ছাত্রীদের নিবন্ধন প্রদান করা হবে বলে জানিয়েছেন। একইসাথে স্বীকৃতি না থাকার জন্য নিবন্ধনে জটিলতা হলে প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিটি বোর্ডের আওতাধীন সকল জেলা প্রশাসক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক, উপজেলা নির্বাহী অফিসার, জেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসারের কাছে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)