যশোর, বাংলাদেশ || সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘কান ফাটানোর’ ঘটনায় যবিপ্রবির সেই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর,২০২৬, ০৭:২৮ পিএম
আপডেট : সোমবার, ২৬ অক্টোবর,২০২৬, ০৭:৩৯ পিএম
‘কান ফাটানোর’ ঘটনায় যবিপ্রবির সেই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফার্মেসি বিভাগের এক শিক্ষার্থীর কান ফাটানোর ঘটনায় অভিযুক্ত তানভীরুল হক নামে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার (সাসপেন্ড) করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃত তানভীরুল বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তরের (মাস্টার্স) শিক্ষার্থী।

বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী জালাল উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়।

অফিস আদেশে বলা হয়, গত ২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শহীদ মসিয়ূর রহমান হল ও তৎসংলগ্ন এলাকায় অনাকাঙ্ক্ষিত ও শৃঙ্খলাবিরোধী ঘটনা ঘটে। এতে ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুয়েল আল ইমরানকে শারীরিকভাবে লাঞ্ছিত ও গুরুতর আহত করার অভিযোগ ওঠে তানভীরুলের বিরুদ্ধে, যা প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে।

এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশ এবং বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ক্যাম্পাসে শান্তিশৃঙ্খলা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।

আদেশে আরও বলা হয়, এই বহিষ্কারাদেশ অবিলম্বে কার্যকর হবে এবং বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে। সাময়িক বহিষ্কার চলাকালীন তানভীরুল হক বিশ্ববিদ্যালয়ের কোনো ক্লাস, পরীক্ষা বা প্রাতিষ্ঠানিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না। একই সঙ্গে তার বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসহ পুরো ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)