যশোর, বাংলাদেশ || বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

এইচএসসির ফল প্রকাশ পেছালো, মেসেজের নতুন নম্বর ১৬১৪০

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ২৭ অক্টোবর,২০২৬, ০৮:৫৯ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর,২০২৬, ০৯:১৯ পিএম
এইচএসসির ফল প্রকাশ পেছালো, মেসেজের নতুন নম্বর ১৬১৪০

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৩১ অক্টোবর বেলা ১১টায় প্রকাশ করা হবে। মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফল জানার পদ্ধতিতে পরিবর্তন এসেছে। আগের বছরগুলোতে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা গেলেও এবার শিক্ষার্থীদের নতুন নম্বর ১৬১৪০-এ মেসেজ পাঠাতে হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩১ অক্টোবর বেলা ১১টায় শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন ও এসএমএসের মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফল জানতে পারবেন।

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে HSC লিখে একটি স্পেস দিতে হবে। এরপর শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

উদাহরণ: HSC DHA 123456 2026 লিখে পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।

এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। পাশাপাশি দুটি ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।
ওয়েবসাইট দুটি হলো—eduboardresult.gov.bd এবং educationboardresults.gov.bd।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)