যশোর, বাংলাদেশ || বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় আইনজীবীদের কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ৩

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২৮ অক্টোবর,২০২৬, ০৩:৫৫ পিএম
আপডেট : বুধবার, ২৮ অক্টোবর,২০২৬, ০৪:৩৪ পিএম
পাইকগাছায় আইনজীবীদের কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ৩

খুলনার পাইকগাছায় আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে ফোনে চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে ২৪ ঘণ্টার মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে বাগেরহাটের রামপাল এলাকা থেকে কথিত 'ডন বাবু' ওরফে 'গ্রেনেড বাবু' এবং 'নবাব' নামে পরিচিত মোল্লা ইয়ামিন, তার মা শাহিদা বেগম (৫০) ও স্ত্রী হীরা আক্তারকে (২৬) গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, গত ১৭ ও ২৫ অক্টোবর পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জি এম আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আক্কাজ আলীর কাছে ফোন করে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তারা পাইকগাছা থানায় পৃথক দুটি মামলা করেন।

মামলা দায়েরের পর জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুকের নির্দেশনায় এবং পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবিরের তত্ত্বাবধানে আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় বাগেরহাটের রামপাল এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির জানান, পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক অভিযান পরিচালনা করে ফোনে চাঁদাবাজির ঘটনার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামির নামে দেশের বিভিন্ন থানায় চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

এদিকে, গত ২৬ অক্টোবর বিকেল ৩টার দিকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদের কাছেও সর্বহারা পার্টির পরিচয় দিয়ে আসলাম শিকদার নামে এক ব্যক্তি চাঁদা দাবি করেছেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় জড়িত ব্যক্তিকেও গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)