যশোর, বাংলাদেশ || বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কালীগঞ্জে কৃষকের তিন গরু চুরি

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৭ অক্টোবর,২০২৬, ০২:০৩ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর,২০২৬, ০৩:১৩ পিএম
কালীগঞ্জে কৃষকের তিন গরু চুরি

ঝিনাইদহের কালীগঞ্জে একটি খামারের গোয়ালঘরের তালা কেটে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (২৬ অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার শিমলা-রোকনপুর ইউনিয়নের ছোট শিমলা গ্রামে এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষকের নাম আব্দুর রাজ্জাক। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য সাড়ে তিন লাখ টাকা বলে জানানো হয়েছে।

স্থানীয় ও গ্রামবাসী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার রাতে গরুগুলোকে খাবার খাইয়ে গোয়ালঘরে তালা দিয়ে ঘুমাতে যান আব্দুর রাজ্জাক। মঙ্গলবার ভোরে ঘুম থেকে উঠে তিনি গোয়ালঘরের তালা কাটা দেখতে পান। এ সময় তার বসতঘরের বাইরের দরজাও বাইরে থেকে তালা লাগানো ছিল। পরে কোনোমতে বের হয়ে গোয়ালঘরে গিয়ে দেখেন তার তিনটি গরুর একটিও নেই।

ভুক্তভোগী আব্দুর রাজ্জাক বলেন, ‘প্রতিদিনের মতো রাতে গরুগুলোকে খাবার দিয়ে গোয়ালঘরে তালাবদ্ধ করে রেখেছিলাম। ভোরে উঠে দেখি গোয়ালঘরের তালা কাটা এবং আমাদের থাকার ঘরের দরজা বাইরে থেকে আটকানো।’

রাজ্জাকের ছেলে মিন্টু জানান, ঋণ করে ৮০ হাজার টাকা জোগাড় করে দুটি গরু কিনেছিলেন তারা। চোরেরা সেই দুটি গরুর পাশাপাশি আরেকটিসহ মোট তিনটি গরু নিয়ে গেছে। এই চুরির ঘটনায় তাদের পরিবার এখন সম্পূর্ণ দিশেহারা।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, ‘এখন পর্যন্ত এই ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি। বিষয়টি সম্পর্কে আমরা এখনও অবগত নই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)