যশোর, বাংলাদেশ || রবিবার, ৮ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনায় যুবক ছুরিকাহত, অবস্থা আশঙ্কাজনক

খুলনা প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ৮ নভেম্বর,২০২৬, ০৮:৩৩ এ এম
আপডেট : রবিবার, ৮ নভেম্বর,২০২৬, ০৮:৪২ এ এম
খুলনায় যুবক ছুরিকাহত, অবস্থা আশঙ্কাজনক

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুলনার রূপসা উপজেলায় কার্তিক বিশ্বাস (৩৬) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আইচগাতী ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত কার্তিক বিশ্বাস রাজাপুর গ্রামের বীরেন বিশ্বাসের ছেলে। তিনি খুলনা নগরীর খাজা খানজাহান আলী মার্কেটের একটি হার্ডওয়্যারের দোকানে চাকরি করেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে দোকান বন্ধ করে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতের শিকার হন কার্তিক।

তার বন্ধু সজীব জানান, পূর্বপরিচিত এক ব্যক্তি কার্তিককে ছুরিকাঘাত করেছে। তবে ঠিক কী কারণে বা কোন বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনো তথ্য জানাতে পারেননি।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত ও মারাত্মক জখম অবস্থায় কার্তিককে উদ্ধার করেন।পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্র জানিয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)