যশোর, বাংলাদেশ || রবিবার, ৮ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ৮ নভেম্বর,২০২৬, ১২:৪৯ পিএম
মহেশপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মো. রুহুল আমিন মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ তৌহিদুল কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আইসিটি অফিসার মাইনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহমুদুল হাসান।

আরও উপস্থিত ছিলেন মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাবর আলী, দপ্তর সম্পাদক মো. ওসমান গণি এবং বিভিন্ন সমবায় সমিতির সদস্য, কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে সমবায়ের ভূমিকা অপরিসীম। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের একত্র করে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব।

বর্তমান সরকার সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। বক্তারা সমবায়ীদের ঐক্যবদ্ধভাবে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)