কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা সদরে র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা হয়।
উপজেলা সমবায় অফিসার মো. তানভীর মাসুদুল হাসানের সভাপতিত্বে ও কপোতাক্ষ কলেজের সহকারী অধ্যাপক বিদেশ রঞ্জন মৃধার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবদুল্লাহ আল জাবির, যুব উন্নয়ন কর্মকর্তা কেএম মফিজুর রহমান, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. বিল্লাল হোসেন, ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আহাদ আলী, কয়রা আইনজীবী সমিতির আইনজীবী আকবার হোসেন ও আনিছুর রহমান, সহকারী সমবায় অফিসার মো. তোরাব আলী এবং সমবায়ী সালমা নাজ, মারুফা আক্তার, রাসেল আহমেদ, সোনালী মিস্ত্রি, সুমিত্রা মুন্ডা ও কমলেশ মণ্ডল।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক দলের নেতা, এনজিও প্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।