কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।
সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রেহেনওয়াজ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আবদুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন বিশ্বাস, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. সাহিদুর রহমান সাঈদ, পৌর জামায়াতের আমির মো. জাকির হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহমেদ, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুনার রশীদ বুলবুল ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রুপালিরানী।
সভায় কেশবপুর প্রেসক্লাবের সদস্য আশরাফুজ্জামানকে কোনো মামলা ছাড়াই পুলিশ হয়রানি করছে বলে অভিযোগ করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুনার রশীদ বুলবুল ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন বিশ্বাস।