যশোর, বাংলাদেশ || সোমবার, ৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিকরগাছায় বিএনপি নেতা হারুন অর রশিদের মৃত্যু, শোক

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ৯ নভেম্বর,২০২৬, ০৪:০৩ পিএম
ঝিকরগাছায় বিএনপি নেতা হারুন অর রশিদের মৃত্যু, শোক

যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও ঝিকরগাছা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক, প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ (৮০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৯ নভেম্বর) ভোরে তিনি ইন্তেকাল করেন। একই দিন জোহরের নামাজের পর তার জানাজা সম্পন্ন হয়।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঝিকরগাছা পৌর বিএনপির সভাপতি মো. রুহুল আমিন সুজন, সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজনসহ পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতারা। এক শোকবার্তায় তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় নেতারা বলেন, হারুন অর রশিদ ছিলেন ঝিকরগাছা উপজেলা ও পৌর বিএনপির একজন অভিজ্ঞ, ত্যাগী ও শ্রদ্ধাভাজন রাজনৈতিক অভিভাবক। দলের প্রতি তার দীর্ঘদিনের অবদান, রাজনৈতিক প্রজ্ঞা, অভিজ্ঞতা ও ত্যাগ নেতাকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে বিএনপি একজন নিবেদিতপ্রাণ ও অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল।

নেতারা মহান আল্লাহর কাছে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তার জীবনের সব ভুলত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও দলীয় নেতাকর্মীদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্য দোয়া করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)