মাগুরা প্রতিনিধি
মাগুরা-যশোর মহাসড়কের ভিটাসাইর মডেল মসজিদ এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নবাব আলী খন্দকার (৬০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ফারুক নামে একজন রিকশাচালক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী পরিবহন পেছন থেকে রিকশাটিকে ধাক্কা দেয়।
এতে রিকশায় থাকা নবাব আলী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন রিকশাচালক ফারুক।
পরে স্থানীয় লোকজন তাদের দুজনকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক নবাব আলীকে মৃত ঘোষণা করেন। আহত ফারুক বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত নবাব আলী খন্দকার মাগুরা সদর উপজেলার কালিশংকরপুর এলাকার মৃত আলেক আলী খন্দকারের ছেলে।
হাইওয়ে পুলিশের উপপরিদর্শক নির্মল কুমার বিশ্বাস জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।