কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে উপজেলা বিএনপি ও যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে এই মিছিল বের করা হয়।
মিছিলটি স্থানীয় বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বিশ্বাস, হুমায়ুন কবির সুমন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ সহিদ এবং ছাত্রদল নেতা আব্দুল আজিজ। মিছিলকারীরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।