ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ১৪ নভেম্বর শনিবার দুপুরে যশোর টাউন হল ময়দানে স্মরণসভার আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
স্মরণসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ঝিকরগাছা পৌর বিএনপি। এ উপলক্ষে বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় ঝিকরগাছার মোবারকপুর হৈবত জিনিং ফ্যাক্টরির অফিসকক্ষে পৌর বিএনপির উদ্যোগে এক জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজন, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান মন্টু, সহ-সভাপতি মনিরুজ্জামান, যুগ্ম সম্পাদক আরমান হোসেন কাকন ও মীর আফরোজ মনা, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাবলা ও আলী হোসেন লাল্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক কবির হোসেন লিপন এবং তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক তারিক মোহাম্মদ।
সভায় ১৪ নভেম্বরের স্মরণসভায় ঝিকরগাছা পৌর বিএনপির নেতাকর্মীদের ব্যাপক ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।