চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় পাবনার আটঘরিয়ার স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
পরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে চেকপোস্টের বহির্গমন ডেস্ক থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার জাহাঙ্গীর হোসেন পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত বারুইপাড়া এলাকার ইসমাইল সরদারের ছেলে।
চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ উপপরিদর্শক মোহাম্মদ তুহিন জানান, জাহাঙ্গীর হোসেন ভ্রমণ ভিসায় ভারতে যাওয়ার জন্য বহির্গমন ডেস্কে আসেন। তার দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
পরে গত ১৭ আগস্ট পাবনার আটঘরিয়া থানায় দায়ের করা দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।