যশোর, বাংলাদেশ || বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জমি নিয়ে বিরোধ:

যশোরে বিএনপির প্রবীণ নেতাকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ১১ নভেম্বর,২০২৬, ০৩:৪১ পিএম
আপডেট : বুধবার, ১১ নভেম্বর,২০২৬, ০৪:৪৩ পিএম
যশোরে বিএনপির প্রবীণ নেতাকে কুপিয়ে হত্যা

যশোর সদর উপজেলার মুনসেফপুরে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে বিএনপির এক স্থানীয় নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার মুনসেফপুর পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে এই ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডে একই এলাকার শফিয়ার শেখ (৩৮) জড়িত বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে।

নিহত শেখ আবু তালেব মুনসেফপুর গ্রামের মৃত শেখ মোতালেবের ছেলে। তিনি কচুয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমান কমিটির সদস্য ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরে পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে আবু তালেবের ওপর অতর্কিত হামলা চালান একই এলাকার মৃত আব্দুল আজিজ শেখের ছেলে শফিয়ার শেখ। তিনি ধারালো হাসুয়া দিয়ে তালেবকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন।

হামলার পরপরই শফিয়ার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্বজনেরা রক্তাক্ত অবস্থায় আবু তালেবকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয় বাসিন্দা নয়ন হোসেন জানান, নিহত আবু তালেব ও অভিযুক্ত শফিয়ার সম্পর্কে দূরসম্পর্কের মামাতো-ফুফাতো ভাই। প্রায় ১৫ বছর আগে আবু তালেবের পরিবার শফিয়ারের জমির পাশে একটি জমি কেনেন, যা শফিয়ার নিজেও কিনতে চেয়েছিলেন। মূলত ওই জমি কেনা নিয়েই দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এলাকাবাসীর ধারণা, শফিয়ার মাদকাসক্ত এবং মানসিক বিকারগ্রস্ত অবস্থায় পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, মুনসেফপুরে একজনকে কুপিয়ে হত্যার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে আটকের জন্য পুলিশি অভিযান চলছে। জমিজমা সংক্রান্ত বিরোধসহ ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তবে, স্থানীয় নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মিলন মোল্লা জানান, অভিযুক্ত শফিয়ার শেখকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ হেফাজতে থাকা শফিয়ারের একটি ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)