যশোর, বাংলাদেশ || বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কেশবপুরে মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১১ নভেম্বর,২০২৬, ০৬:৫৫ পিএম
কেশবপুরে মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন

যশোরের কেশবপুর সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনে মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে সাগরদাঁড়ি ইনস্টিটিউশনের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন। এসময় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক গৌতম রায়, সহকারী শিক্ষক শেখ আবুল হাসান, শিক্ষার্থী প্রতি নন্দী, আমেনা খাতুন, প্রত্যাশা দত্ত, ইশরাত জাহান ও নাজমুল নাহার।

প্রসঙ্গত মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহম্মেদ, আইসিটি কর্মকর্তা সমিত্র বিশ্বাস ও ম্যানেজিং কমিটির সদস্যরা সাগরদাঁড়ি ইনস্টিটিউশনে আয়-ব্যয় নিয়ে তদন্ত কমিটির মিটিং চলাকালে, স্থানীয় সিরাজুল ইসলাম, ইয়াছিন, আবু দাউদ, তৃপ্তি, আশরাফুল ইসলাম ও অজিয়ার রহমানসহ ১০ থেকে ১৫জন যুবক সেখানে উপস্থিত হয়ে মব সৃষ্টি করে।

তদন্ত কমিটির সদস্য এবং উপস্থিত শিক্ষকদের লাঞ্ছিত করাসহ ওই তদন্ত পণ্ড করে দেয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)