যশোর, বাংলাদেশ || বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জীবননগরে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১১ নভেম্বর,২০২৬, ০৪:৩৩ পিএম
আপডেট : বুধবার, ১১ নভেম্বর,২০২৬, ০৪:৪৬ পিএম
জীবননগরে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত

চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেল দুর্ঘটনায় রাসেল হোসেন (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) ভোরে সন্তোষপুর–আন্দুলবাড়িয়া সড়কে সন্তোষপুর ইকো পার্কের পাশে একটি খাদে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পাশেই পড়ে ছিল দুমড়েমুচড়ে যাওয়া একটি নীল মোটরসাইকেল।

নিহত রাসেল হোসেন জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের মাদরাসাপাড়ার ইলিয়াস হোসেনের ছেলে।

স্বজনরা জানান, মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে সন্তোষপুরের পাম্প থেকে মোটরসাইকেলের জন্য তেল কেনার কথা বলে বাড়ি থেকে বের হন রাসেল। রাতে তিনি আর বাড়ি ফেরেননি।

স্থানীয়রা জানান, বুধবার ভোরে কাজে যাওয়ার পথে তারা সড়কের পাশের খাদে রাসেলের মরদেহ ও মোটরসাইকেলটি দেখতে পান। তাদের ধারণা, রাতের কোনো একসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি খেজুরগাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় রাসেলের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)