যশোর, বাংলাদেশ || বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাঘের আক্রমণে আহত জেলেকে এক লাখ টাকার চেক হস্তান্তর

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১১ নভেম্বর,২০২৬, ০১:০৯ পিএম
আপডেট : বুধবার, ১১ নভেম্বর,২০২৬, ০৩:০০ পিএম
বাঘের আক্রমণে আহত জেলেকে এক লাখ টাকার চেক হস্তান্তর

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের বাসিন্দা বাবলু গাজীকে এক লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের উদ্যোগে ‘বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত জানমালের ক্ষতিপূরণ বিধিমালা’ অনুযায়ী তার হাতে এ চেক তুলে দেওয়া হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, ২০২৬ সালের মে মাসে সুন্দরবনের কাঁচিকাটা ক্যাম্পের আওতাধীন পায়রাটুনি খালে বাঘের আক্রমণের শিকার হয়ে আহত হন বাবলু গাজী। এর পরিপ্রেক্ষিতে সরকারি বিধিমালা অনুযায়ী ক্ষতিপূরণ হিসেবে তাকে এ আর্থিক সহায়তা দেওয়া হলো।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় বন কর্মকর্তা এ জেড হাসানুজ্জামান, সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শাহিনুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বন কর্মকর্তারা বলেন, সুন্দরবনসংলগ্ন এলাকার প্রান্তিক মানুষের জীবন ও জীবিকার ঝুঁকি কমাতে এবং বন্যপ্রাণীর আক্রমণে আহত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকার সহযোগিতা করে আসছে। বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের মানবিক উদ্যোগেরই অংশ।

তারা আরও বলেন, লোকালয়ে বাঘের প্রবেশ ও মানুষ-বাঘের সংঘাত কমাতে স্মার্ট পেট্রোলিং, নাইলন ফেন্সিং এবং ভিলেজ টাইগার রেসপন্স টিমের কার্যক্রম জোরদার করা হচ্ছে। সুন্দরবন ও বন্যপ্রাণী সংরক্ষণের পাশাপাশি বনসংলগ্ন মানুষের নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে বন বিভাগ নিরলসভাবে কাজ করছে।

 

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)