যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কেশবপুরে মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১১ নভেম্বর,২০২৬, ০৬:৫৫ পিএম
আপডেট : বুধবার, ১১ নভেম্বর,২০২৬, ০৭:১৯ পিএম
কেশবপুরে মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন

যশোরের কেশবপুর সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনে মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে সাগরদাঁড়ী ইনস্টিটিউশনের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন। এসময় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক গৌতম রায়, সহকারী শিক্ষক শেখ আবুল হাসান, শিক্ষার্থী প্রতি নন্দী, আমেনা খাতুন, প্রত্যাশা দত্ত, ইশরাত জাহান ও নাজমুল নাহার।

প্রসঙ্গত মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহম্মেদ, আইসিটি কর্মকর্তা সমিত্র বিশ্বাস ও ম্যানেজিং কমিটির সদস্যরা সাগরদাঁড়ী ইনস্টিটিউশনে আয়-ব্যয় নিয়ে তদন্ত কমিটির মিটিং চলাকালে, স্থানীয় সিরাজুল ইসলাম, ইয়াছিন, আবু দাউদ, তৃপ্তি, আশরাফুল ইসলাম ও অজিয়ার রহমানসহ ১০/১৫ জন যুবক সেখানে উপস্থিত হয়ে মব সৃষ্টি করে।

তদন্ত কমিটির সদস্য এবং উপস্থিত শিক্ষকদের লাঞ্ছিত করাসহ ওই তদন্ত পণ্ড করে দেয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন