যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রামনগরে ফুটবল টুর্নামেন্ট

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ০৮:১৩ পিএম
রামনগরে ফুটবল টুর্নামেন্ট

মাদক ও অনলাইন জুয়ার নেতিবাচক প্রভাব থেকে যুবসমাজকে দূরে রেখে খেলাধুলায় উৎসাহিত করতে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৪টায় রামনগর নামেজ সরদার মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুই দিনব্যাপী এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে সমাপনী ও ফাইনাল খেলা।

স্থানীয় তরুণদের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের আগে দীর্ঘদিন অযত্নে পড়ে থাকা বিদ্যালয়ের মাঠটি নিজেদের উদ্যোগে পরিষ্কার করেন তারা।

মাঠের ঘাস ও ময়লা-আবর্জনা সরিয়ে খেলার উপযোগী করে তোলার পর এ আয়োজন করা হয়।

আয়োজক আজমাহী ইসলাম রাজ জানান, যুবসমাজকে মাদক ও অনলাইন জুয়ার আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।

এলাকায় নিয়মিত খেলাধুলার পরিবেশ গড়ে তোলাই তাদের লক্ষ্য।

এ জন্য বিদ্যালয়ের মাঠটি সংস্কার করে স্থায়ীভাবে খেলার উপযোগী করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন তিনি।

উদ্বোধনী আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামনগর ইউনিয়ন বিএনপি নেতা ও তিন নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জাকির হোসেন।

তিনি তরুণদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত থাকলে তরুণদের মাদক থেকে দূরে রাখা সম্ভব।

এ ধরনের আয়োজন মাদক নির্মূলে ইতিবাচক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও তিনি যুবসমাজের পাশে থাকার আশ্বাস দেন।

টুর্নামেন্ট আয়োজনে আরও যুক্ত রয়েছেন আজমাহি ইসলাম রাজ, আলিফ, আজিম, রিয়াদসহ স্থানীয় কয়েকজন তরুণ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন