যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরের ইতিহাসে প্রথম

জাতীয় দূরপাল্লার সাঁতারে চূড়ান্ত পর্বে ফারজানা রুমি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর,২০২৬, ০৭:৫৫ পিএম
আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর,২০২৬, ০৮:৩৫ পিএম
জাতীয় দূরপাল্লার সাঁতারে চূড়ান্ত পর্বে ফারজানা রুমি

যশোরের ক্রীড়াঙ্গনে নতুন ‘রেকর্ড’ করেছেন সাঁতারু ফারজানা রুমি। দেশের ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ ‘২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৬’-এর চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছেন তিনি।

যশোরের ইতিহাসে এই প্রথম কোনো নারী সাঁতারু জাতীয় পর্যায়ের চূড়ান্ত আসরে জায়গা করে নিলেন।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় আগামী ১৬ নভেম্বর (সোমবার) রাঙ্গামাটির কাপ্তাই লেকে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এর আগে, গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত উন্মুক্ত বাছাই পর্বে যশোর সুইমিং ক্লাবের এই প্রতিভাবান সাঁতারু চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হন। এবারের মূল প্রতিযোগিতায় দেশের সেরা দশ পুরুষ ও দশ নারী সাঁতারু অংশ নেবেন। বাছাই পর্ব থেকে নয়জন করে পুরুষ ও নারী সাঁতারু নির্বাচিত হন। এছাড়া আয়োজক বা স্বাগতিক কোটায় আরও একজন করে পুরুষ ও নারী সাঁতারুকে মূল আসরে অন্তর্ভুক্ত করা হয়েছে।

চূড়ান্ত প্রতিযোগিতায় পুরুষ সাঁতারুদের দশ কিলোমিটার এবং নারী সাঁতারুদের আট কিলোমিটার পথ সাঁতরে পাড়ি দিতে হবে। রাঙ্গামাটির কাপ্তাইয়ের মগবান টিলা থেকে সাঁতার শুরু হয়ে পর্যটন কর্পোরেশনের ঘাট পর্যন্ত গিয়ে শেষ হবে।

প্রতিযোগিতা চলাকালীন যশোর সুইমিং ক্লাবের ফারজানা রুমির ‘লাইফ সেভার’ হিসেবে সাথে থাকবেন নুরুল আরিফিন এবং রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুল মান্নান।

এদিকে, রুমির এই গৌরবময় সাফল্যে যশোরের ক্রীড়াঙ্গনে বইছে আনন্দের বন্যা।

স্থানীয় ক্রীড়াবিদ ও ক্রীড়ামোদীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সবাই আশাবাদী, চূড়ান্ত পর্বেও রুমি সাফল্যের ধারা বজায় রেখে যশোরের জন্য সুনাম বয়ে আনবেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)