যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

তেলের দাম কমে ৯০ ডলারের নিচে

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর,২০২৬, ০৮:৫১ পিএম
তেলের দাম কমে ৯০ ডলারের নিচে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তাকে গুরুত্বহীন বলে মন্তব্য করায় মধ্যপ্রাচ্যে জ্বালানি তেল সরবরাহ দীর্ঘস্থায়ীভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা কমেছে। একই সঙ্গে বাজারে অতিরিক্ত তেল সরবরাহের সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে মঙ্গলবার তেলের দাম আগের দিনের তুলনায় আরও কমেছে। খবর রয়টার্সের।

ট্রেড ইকোনমিকসের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুড ফিউচারে প্রতি ব্যারেল তেল ৯৩.৭৬ ডলারে কেনাবেচা শুরু হয়। বিকাল পৌনে ৪টার দিকে দাম ৪.৮৭ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৯.১৯ ডলারে নেমে যায়। পরবর্তী সময়ে তেলের দামে কিছুটা ঊর্ধ্বগতি দেখা যায়। সোয়া ৫টায় ১.৯৯ ডলার বেড়ে ৯১.১৮ ডলারে দাঁড়ায়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচারে প্রতি ব্যারেল তেল ৮৭.৬৬ ডলারে কেনাবেচা শুরু হয়। বিকাল পৌনে ৪টার দিকে দাম ৪.২৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৩.৯৩ ডলারে নেমে যায়। পরবর্তী সময়ে তেলের দাম সোয়া ৫টায় ১.৯৫ ডলার বেড়ে ৮৫.৮৮ ডলারে দাঁড়ায়।

গত ৩১ আগস্টের পর প্রথমবারের মতো মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম ৯০ ডলারের নিচে নেমে যায়। এর আগের দিন সোমবার দর কমেছিল ৫.৮৫ শতাংশ।

গত সোমবার ট্রাম্প জানান, কাতারের প্রধানমন্ত্রীসহ ওই অঞ্চলের বিভিন্ন দেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে তিনি ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক হামলা না চালানোর পরিকল্পনা করছেন।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, মধ্যবর্তী নির্বাচনের পর থেকে ইরানের প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের নমনীয় মনোভাবকেই বাজার বেশি গুরুত্ব দিচ্ছে। হরমুজ প্রণালির আশপাশে জাহাজের ওপর হামলার ঘটনা ঘটলেও তা এমন পর্যায়ে পৌঁছায়নি, যার ফলে বাজারে নতুন করে কোনো ঝুঁকি তৈরি হতে পারে।

বিশ্লেষকদের মতে, উচ্চমূল্যের কারণে চাহিদা কমে যাওয়ায় বিশ্ববাজারে আবারও অতিরিক্ত সরবরাহের লক্ষণ দেখা যাচ্ছে। এক প্রতিবেদনে জেপি মরগানের পূর্বাভাস অনুযায়ী, অক্টোবরে বিশ্বজুড়ে দৈনিক প্রায় ১৪ লাখ ব্যারেল তেল উদ্বৃত্ত থাকার সম্ভাবনা রয়েছে।

রয়টার্সের একটি জরিপ অনুযায়ী, অপরিশোধিত তেলের বাজারে বিশ্বের প্রায় দুই-তৃতীয়াংশ তেলের মূল্য নির্ধারণকারী ‘ডেটড ব্রেন্ট’ বেঞ্চমার্ক গত কয়েক সপ্তাহে দুর্বল হয়ে পড়েছে। অক্টোবরে ওপেকভুক্ত দেশগুলোর তেল উৎপাদন বেড়েছে। রপ্তানির ওপর বিভিন্ন সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সৌদি আরব, কুয়েত ও ইরাকে উৎপাদন বৃদ্ধির ফলে সামগ্রিক উৎপাদন বেড়েছে।

গত ৩০ অক্টোবর ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ছয় মাসের সর্বোচ্চ ১১৮ ডলারে পৌঁছায়। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের ব্যাপারে ট্রাম্পের নমনীয় মনোভাবের কারণে বর্তমানে তা প্রায় ২৩ শতাংশ কমে এসেছে। যদিও পণ্য পরিবহনে বিঘ্ন ঘটার সম্ভাবনা নিয়ে উদ্বেগ এখনো রয়ে গেছে।

অন্যদিকে, রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনায় বসার পরিকল্পনা করেছেন। গত সপ্তাহে সাড়ে চার বছর ধরে চলা সংঘাতের পর একটি সামগ্রিক শান্তিচুক্তি সম্ভব হতে পারে বলে ইঙ্গিত দেন ট্রাম্প। এ প্রেক্ষাপটেই চলতি বছরের ফেব্রুয়ারির পর প্রথমবারের মতো উভয় পক্ষের মধ্যে এই আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)