যশোর, বাংলাদেশ || সোমবার, ৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ট্রাম্পের মন্তব্যে বিশ্ববাজারে কমল তেলের দাম

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : সোমবার, ৯ নভেম্বর,২০২৬, ০৯:৪২ এ এম
ট্রাম্পের মন্তব্যে বিশ্ববাজারে কমল তেলের দাম

ইরানে নতুন করে হামলা চালানোর সম্ভাবনা কম বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুদ্ধ বন্ধে চলমান আলোচনায় অগ্রগতি হলে ইরানে আর হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম বলে মন্তব্য করেছেন তিনি। ট্রাম্পের এ বক্তব্যের পর এশিয়ার বাজারে জ্বালানি তেলের দাম কমেছে।

সোমবার (৯ নভেম্বর) এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আধা শতাংশের বেশি কমে যায়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম শূন্য দশমিক ৫ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯৭ ডলার ৬৭ সেন্টে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের ফিউচার দর কমে ব্যারেলপ্রতি ৯০ ডলার ৫১ সেন্টে দাঁড়ায়।

বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধকে ঘিরে উত্তেজনা কমার সম্ভাবনা তৈরি হওয়ায় তেলের বাজারে এর প্রভাব পড়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটতে পারে, এমন আশঙ্কা থেকেই বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

তবে ট্রাম্পের বক্তব্যের মধ্যেই হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনার খবর পাওয়া গেছে। ইরান ও যুক্তরাষ্ট্র উভয় দেশই জানিয়েছে, তারা হরমুজ প্রণালি বা এর কাছাকাছি এলাকায় জাহাজে হামলা চালিয়েছে। ফলে যুদ্ধ পরিস্থিতি ও জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।

সূত্র: আল জাজিরা, রয়টার্স

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)